বৈশাখী প্রোগ্রামিং উৎসবে সেরা জাবেদ ঢালী

১৪ এপ্রিল, ২০২০ ২০:৩৬  
কি-বোর্ডে ঝড় তুলে বঙ্গাব্দ ১৪২৭ কে বরণ করে নিলো দেশের তরুণ কম্পিউটার প্রোগ্রামাররা। কম্পিউটার ভিত্তিক অ্যালগরিদম, ডেটা স্ট্র্যাকচার, ডেটা সেট, নেটওয়ার্কিং গ্রাফসহ ১২ টি প্রোগ্রামিং সমস্যার সমাধানে প্রতিযোগিতায় অবতীর্ণ হন তারা। "সিটি ইউনিভার্সিটি" "কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল" বিভাগের আয়োজনে মঙ্গলবার বিকাল ৩টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে এই কোডিং উৎসব। অনলাইনে এই উৎসবে যোগ দেন দেশের ২০ টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী। কনটেস্ট প্লাটফর্ম ভার্চুয়াল জাজ এ নিজেদের ঝালিয়ে নেন তারা। এতে কনটেস্ট ডিরেক্টরের দায়িত্ব পালন করেন সি এস ই বিভাগীয় প্রধান মোঃ সাফায়েত হোসেন। উৎসবমুখর এই প্রতিযোগিতায় ৯ টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে প্রথম হয়েছেন জাবেদ ঢালী। ৭টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে মামুন ও অর্জুন। ৫টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকার করে রাশেদ ও ফয়সাল।